• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডকে রুখে দিল এভারটন

স্পোর্টস ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ম্যাচ শেষ হতে বাকি ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ সামলে নাটকীয় জয়ের পথেই এগোচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দেন মেইটল্যান্ড-নাইলস। তাঁর দারুণ গোলে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় এভারটন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ব্রায়ান এমবুমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৮৩তম মিনিটে তারিক জর্জ সমতায় ফেরানোর পর ৮৮তম মিনিটে বেনিয়ামিন শেশকোর গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা। যোগ করা সময়ের শেষ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের গোলে সমতা ফেরায় এভারটন।

প্রায় পুরো ম্যাচেই প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে স্বাগতিকরা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও গোলের প্রচেষ্টায় এগিয়ে ছিল এভারটন। তারা ১৮টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে। ইউনাইটেডের ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ডি-বক্সে সতীর্থের হেড পাস পেয়ে ভলি করেন ব্রুনো ফের্নান্দেস। তাঁর শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফিরে আসে।

২২তম মিনিটে আবারও ভীতি ছড়ায় ইউনাইটেড। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনহার জোরাল শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির আগে দারুণ সুযোগ তৈরি করে এভারটন। তবে কাছ থেকে ফরাসি স্ট্রাইকার তিয়ের্নো বাহরির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর খেলা শুরু হতেই একক নৈপুণ্যে দারুণ গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন এমবুমো। ডান দিক থেকে বল পায়ে আড়াআড়ি এগিয়ে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মাঝ দিয়ে জায়গা তৈরি করে জোরাল শটে বল জালে পাঠান ক্যামেরুনের এই ফরোয়ার্ড।

৬১তম মিনিটে রাশফোর্ডের ছোট পাস ধরতে গিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ডি-বক্সে পড়ে যান কুনহা। পেনাল্টির আবেদন করে ইউনাইটেড, তবে রেফারি তাতে সাড়া দেননি।

৮৩তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে এভারটনকে সমতায় ফেরান তারিক জর্জ। সতীর্থের পাস ধরে ডি-বক্সে জায়গা বানিয়ে বুলেট গতির শট নেন তিনি। বল কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

পাঁচ মিনিট পরেই ফের এগিয়ে যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পাস ধরে বাঁ দিক থেকে ক্রস বাড়ান লুক শ। সবার ওপরে লাফিয়ে জোরাল হেডে গোল করেন কিছুক্ষণ আগে কুনহার বদলি হিসেবে মাঠে নামা শেশকো।

গত মৌসুমে এই মাঠেই জয়সূচক গোল করেছিলেন স্লোভেনিয়ার এই ফরোয়ার্ড। সেবার ১-০ গোলে জিতেছিল ইউনাইটেড। এবারও দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন শেশকো, কিন্তু শেষ পর্যন্ত সেই জয় ধরে রাখতে পারেনি তারা।

আরও পড়ুন

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সা

আরেক নতুন রেকর্ড মেসির

এমবোলোর জাদুতে জয়বঞ্চিত মেসির মায়ামি

ম্যাচের শেষ মুহূর্তে মরিয়া হয়ে আক্রমণে ওঠে এভারটন। ইউনাইটেডের খেলোয়াড়েরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি-বক্সের বেশ বাইরে বল পেয়ে যান মেইটল্যান্ড-নাইলস। এরপর বুলেট গতির শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ইংলিশ এই মিডফিল্ডার।

এই ড্রয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে ইউনাইটেড। এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে এভারটন।

এমএস/

  • এভারটন
  • ম্যানচেস্টার ইউনাইটেড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X